ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায়

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকেকে ৭ দিনের রিমান্ড
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ১১:৮ সময়
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে ছবি : সংগৃহীত

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকেকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।


আজ বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) তার রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে সকালে সাবেক প্রধান বিচারপতিকে সিএমএম আদালতে হাজির করা হয়। পরে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। একপর্যায়ে শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী রায় বাতিল করে রায় দেন। আরও দুইবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে, তবে বিচারপতিগণকে সেই সরকারে নিয়োগ দেওয়া যাবে না বলে রায়ে উল্লেখ করা হয়, এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে পূর্ণাঙ্গ রায়ের সঙ্গে সম্মত হয়ে স্বাক্ষর করে খায়রুল হক জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয় মামলায়। কারাগারে থাকা খায়রুল হককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে উল্লেখ করা হয় মামলার এজাহারে।


উল্লেখ্য, গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি