ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

১৬০ দিন পর শুরু হলো কুয়েটের শিক্ষা কার্যক্রম

দীর্ঘ ১৬০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবারও শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার (২৯ জুলাই)
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৪:৩৪ সময়
১৬০ দিন পর শুরু হলো কুয়েটের শিক্ষা কার্যক্রম ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬০ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবারও শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকেই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও যে সকল সঙ্কট রয়ে গেছে, সেগুলো পর্যায়ক্রমে নিরসন করা হবে।


অন্যদিকে, শিক্ষক সমিতি তিন সপ্তাহের জন্য পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষাকার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।


এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বহিরাগতদের সঙ্গে সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। ওই ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।


সঙ্কট সমাধানে সরকার গত ২৪ জুলাই কুয়েটের নতুন উপাচার্য হিসেবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীকে নিয়োগ দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি