ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন পুতিন ও জেলেনস্কির বৈঠক ‘খুব শিগগিরই’ হবে: ট্রাম্প খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’

আবু সাঈদ হত্যা: প্রসিকিউশনের অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ।
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১১:৬ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১১:৬ সময়
আবু সাঈদ হত্যা: প্রসিকিউশনের অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি আজ। শুনানি করবেন আসামীপক্ষের আইনজীবীরা।


মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেনসহ ৬ আসামিকে ট্রাইবুনালে হাজির করা হয়।


এর আগে, সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন-ছাত্রলীগ-পুলিশ মিলে আবু সাঈদকে হত্যা করে। পরে, উল্টো আসামি করা হয় সাঈদের সহযোদ্ধাদের। মূল ঘটনা আড়াল করতে বারবার পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তন করানো হয়।


গত ২২ জুলাই, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৩০ জুন, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু