ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ বছর আগে মেসির কোলের সেই শিশুই এবার তার প্রতিপক্ষ মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত ১১২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মেসির শট ঠেকাতে ডানে ঝাঁপ, আলভারেজের জন্য বাঁয়ে-ইংল্যান্ডের ‘নকল’ ধরা আজান দিতে যাওয়ার পথে মুয়াজ্জিনকে গলা কেটে হত্যার চেষ্টা বিয়ের একদিন পর মসজিদে ঝুলছিল যুবকের মরদেহ, দেখার পর মামার মৃত্যু নরসিংদীতে খালে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসাতে চাপ সৃষ্টি করবে পাকিস্তান ‘সাদিক কায়েম জামায়াতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ৪:৯ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, দুপুর ৪:৯ সময়
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত হয়নি ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।


তিনি বলেন, ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি এ বিষয়ে কোনো ফোরামেও আলোচনা হয়নি।


সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মোবাইলে ঢাকা পোস্টকে এসব কথা বলেন তিনি।


এ জেড এম জাহিদ হোসেন বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসা নিতে যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।


বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, এটা টোটালি ফেইক নিউজ। এ বিষয়ে আমি কিছু জানি না।


এদিকে, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ম্যাডাম চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।


এর আগে ২৩ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নেওয়ার হয়। তবে ওই রাতেই চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।


প্রসঙ্গত, চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত ৫ মে দেশে ফিরে আসেন খালেদা জিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা