ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ১১ কেজি ভারতীয় রূপাসহ আটক ২

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা উপজেলা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৭ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৭ সময়
চুয়াডাঙ্গায় ১১ কেজি ভারতীয় রূপাসহ আটক ২ ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা উপজেলা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে অভিযান চালিয়ে রূপা উদ্ধারপূর্বক দুই চোরাকারবারীকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)।


প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রূপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রূপা জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রূপা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’