ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

পত্রিকা: 'অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ'

নিউ এইজের প্রধান শিরোনাম, 'BSF kills 34 Bangladesh nationals in 11 months of interim govt' অর্থাৎ, 'অন্তর্বর্তী সরকারের
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:৫৫ সময়
পত্রিকা: 'অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ' ছবি : সংগৃহীত

নিউ এইজের প্রধান শিরোনাম, 'BSF kills 34 Bangladesh nationals in 11 months of interim govt' অর্থাৎ, 'অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ'।


প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ১১ মাসের শাসনামলে অন্তত ৩৪ জন বাংলাদেশিকে গুলি বা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আইন ও সালিশ কেন্দ্র এই তথ্য জানায়।


আগের বছরগুলোতেও (২০২৩ ও ২০২৪ সালে) এই সংখ্যা যথাক্রমে ৩১ ও ৩০ জন ছিল। বারবার আশ্বাসের পরও এই হত্যাকাণ্ড থামেনি।


সম্প্রতি ফেনীর পরশুরামের বাশপদুয়া সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত এবং একজন আহত হন।


নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান বলেন, ভারত সহযোগিতা করছে না এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণেই কার্যকর চাপ তৈরি হচ্ছে না।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ হোসেনও মনে করেন, কৌশলগতভাবে গুরুত্ব না দেওয়ায় সীমান্তে হত্যা কমানো যাচ্ছে না।


এদিকে ভারত চলতি বছর ৭ই মে থেকে এখন পর্যন্ত দুই হাজার জনকে, অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিয়েছে। যার মধ্যে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও রয়েছে। সীমান্তে বিস্ফোরণ, ড্রোন উড়ানো ও গুলি ছোঁড়ার ঘটনাও ঘটছে।


শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র আন্দোলনের মাঝে বিএসএফ প্রায় প্রতি মাসেই বাংলাদেশিদের হত্যা করেছে।


২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিএসএফ-এর হাতে ১৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ