ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন পুতিন ও জেলেনস্কির বৈঠক ‘খুব শিগগিরই’ হবে: ট্রাম্প খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় অর্ধেক ভোট গণনা শেষে ৫৫টি আসনে এগিয়ে নেতানিয়াহু সাদমানের ফিফটির পর ফিরলেন শান্ত কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ৯ মাসে ৩ হাজার বাংলাদেশি বহিষ্কার শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’ ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

নয়া বাংলাদেশ- সংবিধানের জন্য রাজপথে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিচার সংস্কার, নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য তার দল এনসিপি
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১২ সময়
নয়া বাংলাদেশ- সংবিধানের জন্য রাজপথে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিচার সংস্কার, নতুন বাংলাদেশ ও নতুন সংবিধানের জন্য তার দল এনসিপি রাজপথে নেমেছে।


শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পদযাত্রা সমাবেশে তিনি এ কথা জানান।


সিলেট এনসিপির নতুন দুর্গ হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, সিলেট কেবল একটি প্রশাসনিক জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ উৎস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সিলেট সব সময় বুক চিতিয়ে লড়েছে বাংলাদেশের পক্ষে।


প্রবাসে সিলেটের মানুষের অবদানও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। বলেছেন, লন্ডনে যারা বাংলাদেশকে তুলে ধরছেন, তাদের ঘামে আজ দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার এবং নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।


এর আগে এনসিপির নেতারা জুলাই পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি চৌহাট্টা থেকে শুরু হয়ে রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু