ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় অর্ধেক ভোট গণনা শেষে ৫৫টি আসনে এগিয়ে নেতানিয়াহু সাদমানের ফিফটির পর ফিরলেন শান্ত কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ৯ মাসে ৩ হাজার বাংলাদেশি বহিষ্কার শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’ ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের কোটায় প্লট পান শেখ হাসিনার দফতরের ১৫ ড্রাইভার

রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার কোটায় নিজ অভিপ্রায় অনুযায়ী ভিআইপিদের ১৫ জন ড্রাইভারকে ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট দিয়েছিলেন
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ২:১৯ সময়
রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের কোটায় প্লট পান শেখ হাসিনার দফতরের ১৫ ড্রাইভার ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার কোটায় নিজ অভিপ্রায় অনুযায়ী ভিআইপিদের ১৫ জন ড্রাইভারকে ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক) এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানায়। 


অথচ রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চার শ্রেণিতে ঝিলমিল প্রকল্পের প্লট বরাদ্দের কথা ছিল।


প্লট পাওয়া ১৫ ড্রাইভার হলেন— সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিললা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম এবং নুরুন্নবী।


অভিযোগ অনুসন্ধানে গতকাল বুধবার দুদকের একটি টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। এসময় তারা জানতে পারে রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার কোটায় এই ১৫ ড্রাইভারকে প্লট দেয়া হয়েছিল। যার সুপারিশ করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু