ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

যান্ত্রিক ত্রুটি: ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেলো চট্টগ্রামে

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে।আজ বৃহস্পতিবার
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
যান্ত্রিক ত্রুটি: ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে গেলো চট্টগ্রামে ছবি : সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ঢাকাগামী একটি ফ্লাইট মাঝপথ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত গেছে।


আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।


সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি পুনরায় ফিরে এসে ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।


বর্তমানে বিমানটি বে নম্বর-৮ এ অবস্থান করছে এবং যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দর থেকে উড়িরচর উপকূলের কাছে পৌঁছে আবার ঘুরে ফিরে আসে। পুরো ফ্লাইটে আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা