ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ৪:৪১ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ৪:৪১ সময়
স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত এবং হতাহতদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন।


বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।


হাসনাত বলেন, আমাদের বাংলাদেশের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে চিনেন উনাকে? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় আসছে। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা।


তিনি বলেন, সবসময় বলে এসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেছেন উনার কোনো কার্যক্রম? উনি যে বেতনটা নেয় এটা হারাম হবে। হাসনাত বলেন, উনি যে গাড়িতে চড়েন সরকারি টাকায়, এটা জনগণের সঙ্গে বেঈমানী।


স্বাস্থ্য উপদেষ্টা কিছু বোঝেন না দাবি করে হাসনাত বলেন, উনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। উনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন। আর উনি ড. মুহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এটাই উনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কী করিব?


এনসিপির এই নেতা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যায়।


স্বাথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে হাসনাত বলেন, আমরা কিছু বললে বিড়াল বেজার হয়। উনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, তারপর থেকে উনি আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেন না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি