ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারি গুড়’ চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নস্থল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মায়ের প্রতি হালান্ডের অন্যরকম ভালোবাসা এমবাপ্পের রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সরকার বলছে, এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় নিহত ২৯, হাসপাতালে ৬৮

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২৯ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও ৬৮
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, দুপুর ২:৫২ সময়
সরকার বলছে, এখন পর্যন্ত বিমান দুর্ঘটনায় নিহত ২৯, হাসপাতালে ৬৮ ছবি : সংগৃহীত

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২৯ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও ৬৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বুধবার (২৩ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।


যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতের সবশেষ সংখ্যা জানানো হয় ৩১। এরপর রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নাফি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়।


সরকারি অনুসন্ধানে হাসপাতালগুলোর যে তথ্য তুলে ধরা হয়েছে তা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে

চিকিৎসাধীন রয়েছে ৪৪ জন, মারা গেছেন ১১ জন। সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) চিকিৎসাধীন ২১ জন, মারা গেছেন ১৫ জন। কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন – ১ জন, মারা যাননি কেউ। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১ জন, মারা যাননি কেউ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কেউ নেই,

মারা গেছেন ১ জন। লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন কেউ নেই, মারা গেছেন ১ জন। যদিও তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ জন, মারা যাননি কেউ। ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন একজন, চিকিৎসাধীন কেউ নেই।


সর্বমোট ৬৮ জন হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। তবে লুবানা জেনারেল হাসপাতালের একজন মৃত্যুর বিষয়ে বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল