ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় অর্ধেক ভোট গণনা শেষে ৫৫টি আসনে এগিয়ে নেতানিয়াহু সাদমানের ফিফটির পর ফিরলেন শান্ত কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ৯ মাসে ৩ হাজার বাংলাদেশি বহিষ্কার শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’ ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

অন্তর্বর্তী সরকারকে সুশীল ভূমিকায় দেখতে চাই না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশিল সরকারের ভূমিকা চাই
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:২৯ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:২৯ সময়
অন্তর্বর্তী সরকারকে সুশীল ভূমিকায় দেখতে চাই না: সারজিস ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশিল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের মতো দেখতে চাই।


শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।


তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনও দেশপন্থী শক্তির আর জায়গা হবে না। এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না।


সারজিস বলেন, হাজারের অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছে। হাজার হাজার সহযোদ্ধা আজোকে আমাদের সামনে রয়েছেন। আমাদের একতা আকাঙ্ক্ষা ছিল গত বছরের আগস্টের ৫ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশিল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের পক্ষে দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনই হাসিনার বিচার হতেই হবে।


এনসিপির এই নেতা বলেন, বিচার বিভাগকে কোনও দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামোদ করা বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না। ৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনওদিন এই বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ভাইবোনদের অধিকারও নিশ্চিত করতে হবে।


তিনি আরও বলেন, ফ্যাসিস্টবিরোধী ২৪ এর শক্তি সবাইকে একসাথে থাকতে হবে। তবে সেটা যেন দালালি না হয়। কেউ যদি চাঁদাবাজি বা সিন্ডিকেট করে আমরা সেটা মুখের ওপর বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু