ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ৩ নারী নিহত

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারী প্রাণ হারিয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৫, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৫, দুপুর ১২:১৭ সময়
বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ৩ নারী নিহত
বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারী প্রাণ হারিয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান-চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রেংথেন ম্রোর মেয়ে তুমলে ম্রো (১৭), পারাও ম্রোর স্ত্রী উরকান ম্রো (৭১) এবং মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)। এদের মধ্যে তুমলে ম্রো ও উরকান ম্রো একই পরিবারের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়াটির পাশে অবস্থিত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর বিদ্যুতের তার ছিঁড়ে নিচে পড়ে গেলে সেটিতে জড়িয়ে তিনজন নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকি একজনকে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিম্বুক সড়কের ১২ মাইল বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের পর তার ছিঁড়ে পড়ায় তিনজন ম্রো নারী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। এই ঘটনা পাড়াবাসীর জন্য বড় একটি শোক।”

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, অপর দুইজনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বান্দরবানে এমন একটি দুর্ঘটনা ম্রো জনগোষ্ঠীর মধ্যে শোকের ছায়া নামিয়েছে। স্থানীয়রা অবিলম্বে বিদ্যুৎ বিভাগের অবহেলা তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’