ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭ অজ্ঞান পার্টির নতুন টার্গেট অটোরিকশা চালক ঢাকার আকাশ আজ মেঘলা, বজ্রবৃষ্টির সম্ভাবনা বসতঘরে একই সিলিং ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা

উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৫, দুপুর ১১:২৯ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৫, দুপুর ১১:২৯ সময়
বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের আবহাওয়ায় বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে আজ সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার নিয়ম অনুযায়ী, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে ‘অতি ভারি বৃষ্টি’ হিসেবে ধরা হয়। এমন পরিস্থিতিতে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতেও বাড়ছে সতর্কতা। মোংলা, পায়রা, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের ফলে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকাগুলোতে বাতাসের চাপের তারতম্য বেড়ে গেছে। এর ফলে উপকূল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান লঘুচাপ পরিস্থিতির প্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দা ও জেলেদের প্রতি বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া বিভাগ। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, নিয়মিত আবহাওয়া আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি