ঢাকা | |
সংবাদ শিরোনাম :
খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে: ট্রাম্প ‘যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব’ মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় অর্ধেক ভোট গণনা শেষে ৫৫টি আসনে এগিয়ে নেতানিয়াহু সাদমানের ফিফটির পর ফিরলেন শান্ত কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ৯ মাসে ৩ হাজার বাংলাদেশি বহিষ্কার শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’ ২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজা উদ্ধার

কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকা থেকে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১৩ জুলাই ২০২৫, সকাল ৯:৩৮ সময়
কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজা উদ্ধার ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম জেলা শহরের সুজামের মোড় এলাকা থেকে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক কারবারি। 


শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।


 

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বীর কর্তৃক সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করে সেনাবাহিনী।


কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেছেন। এছাড়াও সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযান ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু