ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

গুজরাটে নদীর উপর সেতু ধসে মৃত্যু বৃদ্ধি

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে নদীর ওপর নির্মিত একটি সেতু ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৫, দুপুর ১১:২৪ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৫, দুপুর ৩:৫১ সময়
গুজরাটে নদীর উপর সেতু ধসে মৃত্যু বৃদ্ধি
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে নদীর ওপর নির্মিত একটি সেতু ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার এই দুর্ঘটনা ঘটে রাজ্যের ভদোদরা জেলায়, যেখানে গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে।

গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল বলেন, সেতুর একটি অংশ হঠাৎ করে ভেঙে পড়ে, তখন সেখানে বেশ কয়েকটি যানবাহন চলাচল করছিল। ধসে পড়া অংশসহ যানবাহনগুলো নদীতে পড়ে যায়। এ পর্যন্ত অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সেতুটি ১৯৮৫ সালে নির্মিত হয়েছিল বলে জানান প্যাটেল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনার বিষয়ে গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দুর্ঘটনাটিকে “গভীরভাবে বেদনাদায়ক” বলে মন্তব্য করেছেন।

উল্লেখযোগ্য যে, ভারতের অবকাঠামো বিশেষ করে মহাসড়ক ও সেতুসমূহের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। পুরনো ও রক্ষণাবেক্ষণহীন কাঠামো প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে ওঠে।

২০২২ সালে গুজরাটের মোরবিতে শতবর্ষ পুরোনো একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়লে কমপক্ষে ১৩২ জনের প্রাণহানি ঘটে। সেই দুর্ঘটনার পর সেতু ও অবকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠে আসে।

এ ঘটনার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই