ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান

আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর নয়াদিল্লির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের। একইসঙ্গে
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৫, বিকাল ৬:২ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৫, বিকাল ৬:২ সময়
চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের প্রতিরক্ষা প্রধান
আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে পলায়নের পর নয়াদিল্লির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের। একইসঙ্গে পাকিস্তান ও চীনের সঙ্গে দূরত্ব কমছে ঢাকার। কিস্তান ও চীনও দীর্ঘ দিনের বিশ্বস্ত মিত্র। ফলে, তিন দেশের সম্পর্ক দৃঢ় হচ্ছে দিনদিন। এমন পরিস্থিতিতে এই তিন দেশের সম্পর্ক নিয়ে ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান বেশ উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) অনিল চৌহান বলেন, ‘চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।’

ভারতের গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেনারেল চৌহান আরও বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ঋণ–কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘনঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শচ্যুতিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই প্রবণতা বড় এক সমস্যা।’

ভারত ও পাকিস্তানের সর্বশেষ উত্তেজনা ও ইসলামাবাদকে বেইজিংয়ের সহায়তার বিষয়েও মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। বলেন, ‘সম্ভবত প্রথমবারের মতো দুটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে।’ পাকিস্তান গত পাঁচ বছরে তার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র ও সরঞ্জাম চীন থেকে অর্জন করেছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?