ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে দুপক্ষের সংঘর্ষ, জুতা ছোড়াছুড়ি হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’ যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি: সংসদে কৃষিমন্ত্রী ৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ সংবাদ: সংসদে হাসনাত ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সৌজন্য সাক্ষাৎ মাফিয়া ডনের স্ত্রী! নেটদুনিয়ায় ভাইরাল এআই সিরিজ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: জামায়াতের সেক্রেটারি জেনারেল

নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল,
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৪২ সময়
এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: জামায়াতের সেক্রেটারি জেনারেল ছবি : সংগৃহীত

নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পরওয়ার। সোমবার (৭ জুলাই) সকালে দলের সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।


এখানেই ১৯ জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে দলটি। গোলাম পরওয়ার জানান, নির্বাচনের পরিবেশ যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় সেই দাবি জানানো হবে সমাবেশ থেকে। জানানো হবে ৭ দফা দাবি। বলেন, নির্বাচন পেছানোর কোন বক্তব্য জামায়াত দেয়নি। তারা কেবল ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার ওপর গুরুত্ব দিয়েছেন। এমাসেই জুলাইয়ে সনদ ঘোষণার দাবি জানান তিনি।


অন্তবর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী এই জনসভা সফল করতে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন গোলাম পরওয়ার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লোডশেডিংয়েও ভালো থাকবে মন!

লোডশেডিংয়েও ভালো থাকবে মন!