ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

২০ রানে ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট একটু মজা করেই বললেন, ১০ রানে শেষ ৫
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:১২ সময়
২০ রানে ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট একটু মজা করেই বললেন, ১০ রানে শেষ ৫ উইকেট নিতে পারলে সবচেয়ে ভালো হয়। ট্রটের কাছে প্রশ্নটা ছিল দ্বিতীয় দিন তাড় দলের জন্য কোনটা সবচেয়ে ভালো হয়। ট্রট মজা করে বললেও আফগানিস্তান বোলাররা ব্যাপারটা মনে হচ্ছে সত্যিই মাথায় নিয়েছিলেন।

আগের দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতে যে বাংলাদেশের শেষ ৫ উইকেট তুলে নিয়েছেন আফগানিস্তান বোলাররা। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ অলআউট হয়েছে ৩৮২ রানে। নতুন বল হাতে পেতেই জ্বলে ওঠেন আফগান বোলাররা।

বাংলাদেশের ব্যাটিং ধসের শুরুটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে। ফিফটি থেকে দুই রান দূরে থাকতে ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। চার বল পর তাঁর পথ অনুসরণ করেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত এই ম্যাচে আফগানদের সেরা বোলার নিজাত মাসুদের শর্ট লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা ঠিকঠাক খেলতে ব্যর্থ হন মুশফিক। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটকিপারের গ্লাভসে। ৪৭ রান করেছেন মুশফিক।

এরপর তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামকেও ফেরান নিজাত। অভিষেক টেস্টে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন এই পেসার। মাঝে তাসকিন আহমেদকে ফেরান ইয়ামিন। আগের দিন 'অর্ডিনারি' মনে হওয়া আফগানিস্তান বোলিং লাইনআপ যে এভাবে বাংলাদেশকে ধসিয়ে দেবে, কে ভেবেছিল!

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?