ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি’ যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ

জুলাই সনদ ছাড়া নির্বাচনে নয়, বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ব্যতীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না—এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৫, বিকাল ৫:২১ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৫, বিকাল ৫:২১ সময়
জুলাই সনদ ছাড়া নির্বাচনে নয়, বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ব্যতীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জাতীয় নির্বাচনে অংশ নেবে না—এমন স্পষ্ট বক্তব্য দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, "দেশ গঠনে আমরা 'জুলাই পদযাত্রা' শুরু করেছি, যার সূচনা হয়েছে দেশের উত্তরাঞ্চল থেকে। এতে সাধারণ মানুষের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। অচিরেই এই কর্মসূচিকে আমরা সারাদেশে ছড়িয়ে দেব। উন্নয়ন কেবল ঢাকাকেন্দ্রিক হলে চলবে না, উন্নয়ন পরিকল্পনায় থাকতে হবে সারা দেশের কথা।"

তিনি আরও বলেন, "ছাত্র ও জনগণের আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও দেশে এখনো মাফিয়াচক্র সক্রিয়। আমাদের ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।"

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং শহীদ সাজ্জাদ হোসেনের পিতা মো. আলমগীর।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ