ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নগদ অর্থের পাহাড়! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনুদান আসছে লাখে লাখ রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫ বলিউডে প্রেমের গল্প: তিন দশকে আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব তারকা ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে সিরিয়া-ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা না পড়েই লন্ডনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকে জেলেনেস্কি খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ ভোট কেন্দ্রে কারসাজির অভিযোগ নাকচ জামায়াতের বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি, তফসিলের ঘোষণা আসতে পারে বুধবার

বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই জন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়— অভিযোগ মির্জা আব্বাসের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ “সুচতুর কৌশলে”
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৫, দুপুর ১২:১৩ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৫, দুপুর ১২:১৩ সময়
বিএনপি যাতে ক্ষমতায় না আসে, সেই জন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়— অভিযোগ মির্জা আব্বাসের ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ “সুচতুর কৌশলে” সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, “যা করার দরকার, তারা তা-ই করবে—এমনকি যদি দেশ বিক্রি করে দিতে হয়।”


মঙ্গলবার (১ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া, যার ভিডিও বক্তব্যও অনুষ্ঠানে প্রচার করা হয়।


মির্জা আব্বাস বলেন, ‘বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে দেখা উচিত। আমরা বলি না, যেকোনো মূল্যে ক্ষমতায় যাবো। আমরা শুধু জনগণের ভোটাধিকার ও অধিকার ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে বিএনপি গত ১৭-১৮ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে—অনেকে শহীদ হয়েছেন, অনেকেই জেল-জুলুমের শিকার হয়েছেন।’


আলোচনায় তিনি রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। বলেন, যদি এটা না হয়, তাহলে নির্বাচন হবে না—এমন বক্তব্যগুলো ঐক্যকে ধ্বংস করে। জাতিকে বিভক্ত রেখে উন্নয়ন সম্ভব নয়। ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থে ঐক্যকে ব্যবহার করলে দেশ এগোবে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে সঙ্গে নিয়ে পথ চলা।’


সভায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


অনুষ্ঠানে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা, গুম-খুনের শিকার মানুষের স্বজনেরা এবং বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রমুখ সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা

২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেনের প্রতিপক্ষ কারা