ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

পীরগঞ্জ থেকে জুলাই গণজাগরণে এনসিপির 'দেশ গড়ার পদযাত্রা'র সূচনা

জুলাই গণজাগরণের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়ার জুলাই পদযাত্রা’ নামক কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার সকাল
  • আপলোড সময় : ১ জুলাই ২০২৫, দুপুর ১:৫২ সময়
  • আপডেট সময় : ১ জুলাই ২০২৫, দুপুর ১:৫২ সময়
পীরগঞ্জ থেকে জুলাই গণজাগরণে এনসিপির 'দেশ গড়ার পদযাত্রা'র সূচনা
জুলাই গণজাগরণের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়ার জুলাই পদযাত্রা’ নামক কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র সংগ্রামে আত্মদানকারী শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা হয়।

উল্লেখ্য, কর্মসূচির শুরুতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

পরে নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

সূত্র মতে, কবর জিয়ারত শেষে এনসিপি রোডমার্চ ও পথসভায় অংশ নিতে গাইবান্ধার উদ্দেশে যাত্রা করে। বেলা তিনটায় রংপুর শহরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর এবং জাহাজ কোম্পানি মোড় অতিক্রম করে টাউন হলে এক পথসভা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প