ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

সাকিবকে না নেওয়ার কারণ জানাল রংপুর রাইডার্স

বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে গ্লোবাল সুপার লিগের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ৪:৬ সময়
  • আপডেট সময় : ২৯ জুন ২০২৫, দুপুর ৪:৬ সময়
সাকিবকে না নেওয়ার কারণ জানাল রংপুর রাইডার্স ছবি : সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে গ্লোবাল সুপার লিগের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। সোমবার (২৯ জুন) বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

তিনি জানান, ‘সাকিব আল হাসান এখনো বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা এখনো আকাশচুম্বী। আমরা তাকে দলে চাইনি, এমন নয়। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে স্কোয়াডে নেওয়া সম্ভব হয়নি।’

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, সেই সরকারে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সাকিব। এরপর থেকে তিনি দেশে ফেরেননি। বিভিন্ন মামলায় তার নাম জড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় বলার সুযোগও পাননি এই অভিজ্ঞ অলরাউন্ডার।

শানিয়ান তানিম বলেন, ‘আমরা কোনো দিক থেকে চাপ পাইনি বা শাকিবকে বাদ দিতে বলা হয়নি। এটা পুরোপুরি আমাদের দল পরিচালনা কমিটির সিদ্ধান্ত। যেমন সোহানও বলেছ, আমরা কেবল সাকিবকে একজন ক্রিকেটার হিসেবেই দেখি, তার অন্য পরিচয় নিয়ে আমাদের কিছু জানা নেই। তবে পরিস্থিতি এমন যে, এখনই তাকে দলে নেওয়া হলে কেমন প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম না।’

তিনি আরও যোগ করেন, ‘সাকিব আল হাসান দলে থাকলে অনেক জায়গা সহজ হয়ে যায়—তিনি একজন ব্যাটার, স্পিনার এবং লিডার। কিন্তু সব দিক বিবেচনায় আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি সাকিব নিজেও বিষয়টি বুঝতে পারছেন।’

উল্লেখ্য, এদিকে রংপুর রাইডার্স তাদের গ্লোবাল সুপার লিগ স্কোয়াড ঘোষণা করেছে। দলটি এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলছে।

রংপুর রাইডার্স স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু