ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর দেশটির পুনর্গঠনে
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৩৩ সময়
ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিলেন ট্রাম্প ছবি : সংগৃহীত
ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর দেশটির পুনর্গঠনে সাহায্য করতে এমন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল বজায় রেখেছে, যার মধ্যে রয়েছে দেশটির তেল বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞাও রয়েছে।

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে নিজেদের দেশ পুনর্গঠনে সাহায্য করতে এই নিষেধাজ্ঞার প্রয়োগে কিছুটা নমনীয়তা আনা হতে পারে। ন্যাটো সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “ওদের দেশ আবার গড়ে তুলতে অর্থ লাগবে। আমরা চাই সেটা হোক।”

এর আগের দিন তিনি বলেছিলেন, ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতির পর চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে। তবে পরে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, প্রেসিডেন্টের ওই মন্তব্যের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ওই নিষেধাজ্ঞা শিথিল করছে।

প্রসঙ্গত, ‘টিপট’ রিফাইনারিসহ চীনের বেশ কয়েকটি স্বাধীন তেল শোধনাগার ও বন্দরের টার্মিনাল অপারেটরদের ওপর যুক্তরাষ্ট্র একাধিকবার নিষেধাজ্ঞা দিয়েছে, যারা ইরানের কাছ থেকে তেল কিনছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সংবাদমাধ্যম সিএনবিসি-কে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই মন্তব্য চীনের প্রতি একটি বার্তা— “আমরা তোমাদের সঙ্গে কাজ করতে চাই, তোমাদের অর্থনীতিকে ক্ষতি করতে চাই না।”

উল্লেখ্য, চীন ইরানের শীর্ষ তেল ক্রেতা এবং দেশটি ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী নিষেধাজ্ঞার শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। উইটকফ বলেন, “আমরা চাই একসঙ্গে কাজ করতে। এবং আশা করি, এটা ইরানিদের জন্যও একটা বার্তা হবে।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি