ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

শহিদ আবু সাঈদ হত্যার তদন্তে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে ৩০ জনের
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
শহিদ আবু সাঈদ হত্যার তদন্তে মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা আর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ।

বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে

এর আগে রোববার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী ১৪ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হযেছিল। তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।

জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। ২ মার্চ মামলাটি করা হয়।

ওই সময় আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন দাবানলে পরিণত হয় সারা দেশে। বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন? জানতে চাইলে ওই সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত: ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গতবছরের এ দিনটিতে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই