ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ‘ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের ওপর যুদ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত’ সম্পর্কে একটি
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ‘ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের ওপর যুদ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত’ সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ‘শত্রুদের নিষ্ঠুরতার প্রতি অপমানজনক এবং দৃষ্টান্তমূলক জবাব’ দিয়েছে।

কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা এবং ভোরে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর ‘পরিণতি ঘটে’ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, তেহরান তার ভূখণ্ডে আক্রমণের আনুপাতিক এবং সময়োপযোগী প্রতিক্রিয়া জানিয়েছে এবং ‘শত্রুকে অনুশোচনা করতে, পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে’।

বিবৃতিতে বলা হয়েছে,
শত্রুদের কথায় আস্থা না রেখে এবং ট্রিগারে হাত রেখে, শত্রুর যেকোনো লঙ্ঘনকারী কর্মকাণ্ডের একটি নির্ণায়ক এবং প্রতিহতকারী জবাব দিতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী।

তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও ‘কঠোর জবাব’ দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়ার’ নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি’র।

যদিও ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (২৪ জুন) ভোরে বলেছেন, ইসরাইল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেয়া বন্ধ করবেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশের পর অতি-ডানপন্থি ইসরাইলি অর্থমন্ত্রী একটি ‘অশুভ সতর্কতা’ জারি করেছেন।

সামাজিক মাধ্যম এক্সে হিব্রুতে একটি ছোট বার্তা পোস্ট করেছেন স্মোট্রিচ। যেখানে তিনি লিখেছেন, ‘তেহরান কাঁপবে’।

সূত্র: আল জাজিরা, বিবিসি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ