ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ইউরোপে পোশাক রফতানিতে নতুন গতি, ৪ মাসে ২৪ শতাংশ প্রবৃদ্ধি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে নতুন গতি এসেছে। চলতি বছরের প্রথম ৪ মাসে ইইউতে পোশাক
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৫, দুপুর ৩:৫৯ সময়
ইউরোপে পোশাক রফতানিতে নতুন গতি, ৪ মাসে ২৪ শতাংশ প্রবৃদ্ধি ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে নতুন গতি এসেছে। চলতি বছরের প্রথম ৪ মাসে ইইউতে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।

সোমবার (২৩ জুন) ইউরোস্ট্যাটের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিশ্ববাজার থেকে ৩ হাজার ২৪৮ কোটি ৯০ লাখ ডলারের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এ সময় গত বছরের তুলনায় পোশাক আমদানি বেড়েছে ১৪ দশমিক ২১ শতাংশ।

জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ইইউতে ৮০৬ কোটি ৯৫ লাখ ডলারের পোশাক রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৯৮ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে পোশাক রফতানি হয়েছিল ৬৫০ কোটি ৮৪ লাখ ডলার।

চলতি বছরের প্রথম চার মাসে ইইউতে পোশাক রফতানিতে শীর্ষ ১০ দেশের তালিকায় প্রবৃদ্ধির হিসাবে শীর্ষে রয়েছে কম্বোডিয়া। দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৩১ দশমিক ৭৭ শতাংশ। বাংলাদেশ রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে, আর ২৩ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান।

এছাড়া যথাক্রমে ২১ দশমিক ৪৯ শতাংশ ও ২০ দশমিক ৫৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীন ও ভারত। দেশ দুটি চলতি বছরের প্রথম চার মাসে ইইউতে যথাক্রমে পোশাক রফতানি করেছে ৮৩৮ কোটি ৭৬ লাখ ডলার ও ২০০ কোটি ৯৫ লাখ ডলার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’