ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

মুশফিককে ছুঁয়ে লিটনের নতুন রেকর্ড

ক্যারিয়ারের শুরুতে খানিক নড়বড়ে অবস্থানে থাকলেও ধীরে ধীরে নিজেকে দারুণভাবেই মেলে ধরেছেন লিটন কুমার দাস। জাতীয় দলে এই
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ২:২২ সময়
মুশফিককে ছুঁয়ে লিটনের নতুন রেকর্ড ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শুরুতে খানিক নড়বড়ে অবস্থানে থাকলেও ধীরে ধীরে নিজেকে দারুণভাবেই মেলে ধরেছেন লিটন কুমার দাস। জাতীয় দলে এই মুহূর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক। টেস্টের মিডল অর্ডারে নিজেকে করেছেন ভরসার কেন্দ্র। উইকেটের পেছনেও তার ক্ষিপ্রতা মুগ্ধ করার মতোই। সবশেষ গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দ্বিতীয় ইনিংসে লাহিরু উদারাকে স্ট্যাম্পিং করে দেশের সেরা উইকেটেররক্ষক হিসেবে নিজের নামটাকে সবার ওপরে নিয়ে এসেছেন লিটন।

টেস্টে এই মুহূর্তে লিটনের মোট ডিসমিসাল সংখ্যা ১১৩টি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় লিটনের পাশেই আছে মুশফিকুর রহিমের নাম। অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটারও করেছেন ১১৩ ডিসমিসাল। তবে মুশফিক যেটা অর্জনে সময় নিয়েছেন ৯৯ ইনিংস। লিটন কুমার দাস সেটা করেছেন মাত্র ৬৪ ইনিংসেই।

মুশফিকের ইনিংসপ্রতি ডিসমিসাল ১.১৪১। বিপরীতে লিটন দাসের ডিসমিসাল ইনিংসপ্রতি ১.৭৬৫। বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল আছে আর কেবল খালেদ মাসুদ পাইলট। সাবেক অধিনায়ক পাইলটের টেস্ট ডিসমিসাল ৮৭ টি। ইনিংসপ্রতি ডিসমিসালের হিসেবে সংখ্যাটা ১.৪২। এই পরিসংখ্যানে অবশ্য বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন নুরুল হাসান সোহান। কমপক্ষে দশ ডিসমিসাল আছে এমন উইকেটরক্ষকের হিসেবে তার ইনিংসপ্রতি ডিসমিসাল ১.৮৮।

ব্যাটিং হিসেবে অবশ্য মুশফিকের চেয়ে খানিক পেছনেই আছেন লিটন। উইকেটরক্ষক থাকা অবস্থায় ১০৪ ইনিংসে ৩৭ গড়ে ব্যাট করেছিলেন মুশফিক। অন্যদিকে ৩৬ দশমিক ৭৩ গড়ে ব্যাট করেছেন লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রায় মধ্যগগণে থাকা লিটন অবসরের আগে নিজেকে কোথায় নিয়ে যান, সেটা সময়ই বলে দেবে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল (ইনিংসপ্রতি ডিসমিসাল)

১১৩ - লিটন কুমার দাস (১.৭৬৫)
১১৩ - মুশফিকুর রহিম (১.১৪১)
৮৭ - খালেদ মাসুদ পাইলট (১.৪২৬)
৩৪ - নুরুল হাসান সোহান (১.৮৮৮)
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি