ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে : গোলাম মাওলা রনি

দেশে রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে : গোলাম মাওলা রনি ছবি : সংগৃহীত
দেশে রাজনীতিতে ভীষণ রকম জট লেগেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেন, কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে না, কেউ কর্তৃত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে তার কর্তব্য পালন করছেন না। যার ঘুষ খাওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সে ঘুষ আদায় করছে। আর যার ঘুষ দেওয়ার সামর্থ্য নেই, তাকে প্রয়োজনে জীবন দিয়ে দিতে হচ্ছে; দুর্বৃত্তদের চাহিদা মেটাতে হচ্ছে।

এরই মধ্যে নির্বাচনের কথা হচ্ছে। এরই মধ্যে জুলাই চার্টারের কথা হচ্ছে এবং এরই মধ্যে সরকার বৈধ-অবৈধ।দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, বিএনপি ক্ষমতায় এসে গেছে।

জামায়াত ক্ষমতায় এসে গেছে। এনসিপি ক্ষমতায় এসে গেছে। অনেকে মন্ত্রী-এমপি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে দৌড় শুরু করেছেন, তার আগে দেশ-বিদেশ থেকে তারা স্যুট-টাই, কোট তৈরি করেছেন; কিন্তু আমাদের জাতীয় জীবনে যে সমস্যাগুলো- আকাশের সমস্যা যেমন ঝড়, বৃষ্টি, বন্যা, এইগুলোর পূর্বাভাসে আপনি দেখেন যে সামনের ছয়-সাতটা মাস কিন্তু ভালো যাবে না। আমাদের যে ফসল উৎপন্ন করার ক্ষমতা অথবা ইরানএবং ইসরাইলের যে যুদ্ধ সে যুদ্ধের ফলে আমাদের তেল রপ্তানির, তেল আমদানিতে, এলএনজি আমদানিতে কী পরিমাণ বাধা সৃষ্টি হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবছি না।

তিনি আরো বলেন, আমরা শুধু আমাদের যে দৈনন্দিন কর্ম, সেই কর্ম নিয়ে হৈ-হুল্লুর করছি, উল্লাস করছি এবং এটাই হলো আমাদের মন এবং মস্তিষ্কে যে মড়ক লেগেছে, পোকা ধরেছে, পচে গেছে— এটার একটা বাস্তব উদাহরণ তো যেটা বলছিলাম যে এই সরকার যেভাবে ক্ষমতায় এসেছে আর আগের সরকার যেভাবে ক্ষমতা থেকে চলে গেছে, আপনি আমি এটা কমবেশি সবাই জানি তো খুব অতি আশ্চর্যজনকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, যেটা আওয়ামী লীগও আশা করেনি। আমরাও আশা করিনি। এটা ছিল অবিশ্বাস্য। এটা ছিল একেবারে একটা উল্কাপাতের মতো। এটা ছিল বজ্রপাতের মতো।

আপনার চোখের সামনে যখন বজ্রপাত হবে, তখন আপনার কোনো কাণ্ডজ্ঞান থাকবে না। মন-মস্তিষ্ক কোনো কাজ করবে না। কান বন্ধ হয়ে যাবে। তদ্রুপ শেখ হাসিনা পালিয়ে গেছে। গণভবন লুট হচ্ছে। আমরা দেখছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?