ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি নির্বাচনে ফায়দা পেতে ইরানে হামলা চান নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের বোমা হুমকির পর ‘জলসা’র বাইরে এলেন অমিতাভ বচ্চন হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক: রাশেদ খাঁন ‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’ রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো: আইজিপি

নোয়াখালীর ছয় আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে
  • আপলোড সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
নোয়াখালীর ছয় আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত ছবি : সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২১ জুন) জেলা শহর মাইজদীর হোয়াইট হল কনভেনশন সেন্টারে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের সমাবেশে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

প্রার্থীরা হলেন— নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল্লাহ, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) ইসহাক খন্দকার বিএসসি, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেন ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে অ্যাডভোকেট শাহ মো. মাহফুজুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীদের মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী। তাদের (মনোনীত প্রার্থীদের) নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এরপর প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, দীর্ঘ স্বৈরশাসনের জাঁতাকলে পড়ে এ দেশের মানুষের মধ্যে নির্বাচনের প্রতি যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে জুলাই অভ্যুত্থানের পর তা কোনোভাবেই বেহাত হতে দেওয়া যাবে না। তাই জামায়াতে ইসলামীর প্রত্যেক প্রার্থীকে মানুষের কাছে আস্থার প্রতীক হতে হবে। প্রত্যেককে নিঃস্বার্থভাবে জনগণের বিশ্বস্ত বন্ধু হতে হবে। জুলাই অভ্যুত্থানের পর মানুষ জামায়াতে ইসলামীকে এ দেশের নেতৃত্বের আসনে দেখতে চায়।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে তা যদি নতুন ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার চক্রান্ত করা হয় বা নতুন স্বৈরাচারকে পুরাতন ভোট ডাকাতি, রাতের ভোটের মতো ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় তা, এ দেশের জনগণ কখনো মেনে নেবে না। যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র হয় জনগণকে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু