ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি সাফের জন্য ২৮ ফুটবলারের নাম জমা দিয়েছেন ডুলি ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন ট্রাম্পের জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প ১৬ হাজার রানের ক্লাবে বাবর আজম

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত রাজনৈতিক দলগুলো

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে সংসদের দ্বিকক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনো একমত হতে
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত রাজনৈতিক দলগুলো ছবি : সংগৃহীত
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে সংসদের দ্বিকক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এটা নিয়ে আগামী রোববার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের অধিবেশনে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি অধিবেশনে দুপুরের বিরতির পর আলোচনায় এ সিদ্ধান্ত হয়। সংলাপ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদের উচ্চকক্ষ ১০০ সদস্যের বিষয়ে দলগুলো একমত হয়েছে। তবে উচ্চকক্ষের নাম নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরের আলোচনায় এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদসহ অধিকাংশ দল সংখ্যানুপাতিকে উচ্চকক্ষের পক্ষে মত দিয়েছে। জামায়াত উভয়কক্ষকে সংখ্যানুপাতিক করার পক্ষে।

আর বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসনে নির্বাচনের পক্ষে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু