ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

'সিতারে জমিন পার' মুক্তির আগেই ১২০ কোটি টাকা খোয়ালেন আমির খান

‘সিতারে জমিন পার’ ছবি মুক্তির আগে যেন বেহাল দশা হলো আমির খানের। শোনা যাচ্ছে, ১২০ কোটি টাকার প্রস্তাব
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৫, সকাল ৯:৫৩ সময়
'সিতারে জমিন পার' মুক্তির আগেই ১২০ কোটি টাকা খোয়ালেন আমির খান ছবি : সংগৃহীত
‘সিতারে জমিন পার’ ছবি মুক্তির আগে যেন বেহাল দশা হলো আমির খানের। শোনা যাচ্ছে, ১২০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন তিনি। সিনে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে মুক্তির আগে নাকি লোকসানই করে বসেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘লাল সিং চাড্ডা’। এবার ‘সিতারে জমিন পার’ নিয়ে আশাবাদী আমির। আশায় বুক বেঁধেছিলেন অনুরাগীরাও। তবে এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শিরোনামে আমির খান। যে অভিনেতার ‘সুপারহিট প্রত্যাবর্তনের’ অপেক্ষায় আশায় বুক বেঁধেছিল অনুরাগীকুল, এবার তাঁর সিনেমা মুক্তির আগেই বেঁকে বসে নেটপাড়ার একাংশ! কারও কাছে ভারত-পাক সংঘাতের আবহে প্রাসঙ্গিক হয়ে উঠেছে তুরস্কে ‘লাল সিং চাড্ডা’র শুটিং। আবার কারও ক্ষোভ দেরিতে অপারেশন সিঁদুরের জয়গান করা নিয়ে।

কারণ ‘সিতারে জমিন পার’ ছবির ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টা আগে দেশের সেনাবাহিনী, প্রধানমন্ত্রীকে একযোগে স্যালুট করেছিলেন আমির। অনেকের কাছেই, এই জয়গান ‘লোক দেখানো’ মনে হয়েছে। আবার কারও অভিযোগ, ‘সিতারে জমিন পার’ ছবিটির গল্প হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়ন’ থেকে চুরি করা। একাধিক কারণে বিতর্কের শিরোনামে আমির খান।

ওই ছবিটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। যদিও বলিউড সূত্রের খবর, ছবির স্বত্ত্ব নাকি আমাজন প্রাইম কিনতে চেয়েছিল। তার বিনিময়ে ১২০ কোটি টাকা দিতে চেয়েছিল ওই সংস্থা। তবে তাতে নাকি রাজি হননি আমির। ফের চাঙ্গা হবে বি-টাউন, এই আশায় প্রেক্ষাগৃহে মুক্তি চান অভিনেতা। ‘সিতারে জমিন পার’ সকলের মন জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?