ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে অস্ত্র মজুত করছে বিএনপি: ডিএমপি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নেতাকর্মীরা অবৈধ অস্ত্রের মজুত করছে বলে মন্তব্য করেছেন যুগ্ম
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১২:৩২ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১২:৩২ সময়
নির্বাচনকে সামনে রেখে অস্ত্র মজুত করছে বিএনপি: ডিএমপি ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নেতাকর্মীরা অবৈধ অস্ত্রের মজুত করছে বলে মন্তব্য করেছেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার নুরুন্নবী।

রোববার (২০ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ নাশতার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ছাত্রদলের ৬ নেতাকে গ্রেফতার বিষয়ে ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

গ্রেফতার নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (৩১), সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), সহ-সভাপতি হাসানুর রহমান (৩২), শাহাদাত হোসেন (৩১), জহির উদ্দিন বাবর (৩২) ও মো: আব্দুল্লাহ আর রিয়াদ।

তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ছাত্রদল নেতারা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) হাই কমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই অবৈধ অস্ত্রের মাধ্যমে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতে ও সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিলো তাদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?