ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

রাজ-পরীর সংসারে আবারও অশান্তি

৪৮ ঘণ্টাও কাটেনি। এক দিন আগে স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির আদুরে ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিকমাধ্যমে। এই ছবি
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, দুপুর ১০:৯ সময়
রাজ-পরীর সংসারে আবারও অশান্তি ছবি : অনলাইন

৪৮ ঘণ্টাও কাটেনি। এক দিন আগে স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির আদুরে ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিকমাধ্যমে। এই ছবি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফেসবুকে ছবি পোস্ট করলেন নায়িকা। যে ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাত। হাতেই ফোটানো স্যালাইনের ইনঞ্জেকশন। ধুম জ্বর তাই নাকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ছবি দেখে অনেকেই বেশ উদ্বিগ্ন। কিন্তু প্রশ্ন হলো রাজ কোথায়? শোনা গিয়েছিল, মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি রাজ এবং পরী। পরীমণির ঘনিষ্ঠ সূত্রের খবর, রাজ আবার নিজের বাড়িতে ফিরে গেছেন। সূত্র বলছে, তাদের কাছাকাছি আসার কোনো সম্ভাবনা নেই।

রাজ সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর কাছে বউ আগে, ছেলে পরে। নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন তিনি। তার পরই রাজ এবং পরীর কিছু ছবি দেখা যায় সমাজমাধ্যমে। কিন্তু তার পর যে-কে সেই। আবারও পরীর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন রাজ। আর এসবের পর ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। দুইয়ের মধ্যে কোনো যোগ রয়েছে কি না, তা অবশ্য বোঝা যাচ্ছে না। শেষ অনেক মাসই আলাদা থাকছেন তারা। যদিও এই ছবি দেখে তাদের একসঙ্গে হওয়ার আঁচ করেছিলেন দর্শক।

তবে আগে পরী বলেছিলেন, ‘রাজের প্রয়োজন হলে তখনই আমার সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজন ছাড়া আমার সঙ্গে কথা বলে না। ছেলেকে নিয়ে আমি আমার মতো রয়েছি।’ তারপর ১০ আগস্ট ধুমধাম করে ছেলের জন্মদিনও পালন করেছিলেন তিনি। সেই পার্টিতে অবশ্য দেখা যায়নি রাজকে। তবে তিনি নাকি আগের দিন রাতে অনেক উপহার নিয়ে নায়িকার বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তখন অভিনেত্রী ঢুকতে দেননি বলেই রাজের অভিযোগ। এমন নানা ঘটনাই প্রতিদিন প্রকাশ্যে আসছে।  আগামী দিনে পরীমণি এবং শরিফুলের সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেটাই দেখার।

এতে আবারও অশান্তির ঝড় দেখা দিয়েছে পরীমণির সংসারে। বলছেন চলচ্চিত্র জগৎ ও সাধারণ মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা