ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

শয়তান ছবির সঙ্গে কোনো রকম সংযোগ নেই, জানালেন কাজল

শয়তান-এর পর আবারও একসঙ্গে পর্দায় কাজল, অজয় দেবগন আর আর মাধবন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বলিউডে ঘুরছিল। কিন্তু
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
শয়তান ছবির সঙ্গে কোনো রকম সংযোগ নেই, জানালেন কাজল ছবি : সংগৃহীত
শয়তান-এর পর আবারও একসঙ্গে পর্দায় কাজল, অজয় দেবগন আর আর মাধবন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বলিউডে ঘুরছিল। কিন্তু সেই সব গুজবে একেবারে ছেদ টেনে দিলেন খোদ কাজল নিজেই। সরাসরি জানিয়ে দিলেন, এখন আর কোনো ক্যামিও, চমক বা গোপন সংযোজন সম্ভব নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘না না, ইশ! যদি আগে বলতেন, তাহলে হয়তো শুটিংও করে ফেলতাম! কিন্তু এখন তো সময় পেরিয়ে গেছে।’

মূলত ‘মা’ সিনেমাটি পরিচালনা করছেন ছোরি খ্যাত বিশাল ফুরিয়া আর প্রযোজক দলে আছেন অজয় দেবগন নিজেই। এ থেকেই অনেকেই ভেবেছিলেন, শয়তান ছবির চরিত্ররা হয়তো এই ছবিতেও এসে যাবে। এছাড়া কিছুদিন আগে কাজল আর মাধবন একসঙ্গে একটি প্রচারণামূলক কাজ করেছিলেন—সেখান থেকেও গুজব আরও ডালপালা মেলে।

কিন্তু সব গুজবই মিথ্যা প্রমাণ করে কাজল জানিয়েছেন, ‘মা’ সিনেমায় অজয় বা মাধবনের কোনো ক্যামিও নেই, শয়তান ছবির সঙ্গে কোনো রকম সংযোগও নেই। শোনা যাচ্ছিল, পোস্ট-ক্রেডিট দৃশ্যের মাধ্যমে নতুন কোনো থ্রিলার ইউনিভার্স খোলা হবে—সেটাও পুরোপুরি গুজব।

আগামী ২৭ জুন মুক্তি পাচ্ছে ‘মা’। ছবিটিতে রয়েছেন রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জিতিন গুলাটিসহ আরও অনেকে। গল্প লিখেছেন সাইউইন কোয়াড্রাস।

সব মিলিয়ে ‘মা’ একক ছবি হিসেবেই আসছে। তবে কাজল যেহেতু অজয় দেবগন ফিল্মসের ব্যানারে ডার্ক থ্রিলার নিয়ে ফিরছেন, দর্শকরা নতুন কিছুর জন্য অবশ্যই অপেক্ষা করতে পারেন। তবে হঠাৎ করে শয়তান ইউনিভার্স বা কোনো তারকা ঢুকে পড়বে—এমনটা ভাবার কারণ নেই বলেই জানিয়ে দিলেন কাজল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি