ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ফের ২ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রিয়াজ হত্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
  • আপলোড সময় : ২৮ মে ২০২৫, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৫, দুপুর ২:২৪ সময়
ফের ২ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রিয়াজ হত্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা নুরু মিয়াকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও, শুনানি হয়নি। কেবল সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম জামিনের পক্ষে শুনানি করেন। এ বিষয়ে আদালত পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৪ আগস্ট রাজধানীর সায়েন্সল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে ২৩ বছর বয়সী রিয়াজ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট বিকেলে তার মৃত্যু হয়। এরপর রিয়াজের মা মোসা. শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?