ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে ফিরিয়ে দিলো বিএসএফ

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিয়েছে
  • আপলোড সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ২৫ মে ২০২৫, দুপুর ১১:৮ সময়
মুজিবনগর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৯ জনকে ফিরিয়ে দিলো বিএসএফ
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রম করে কেদারগঞ্জ বাজারে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার পুলিশ সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৯ জন শিশু, ৫ জন নারী এবং ৫ জন পুরুষ।

তাদের ভাষ্যমতে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং আগে বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। তারা মূলত ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। প্রায় এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে রাখা হয়। এরপর আজ ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠায় বিএসএফ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সীমান্ত এলাকা অতিক্রম করে তারা কেদারগঞ্জ বাজারের বিআরটিসি কাউন্টারে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী পদক্ষেপ আইনি প্রক্রিয়া অনুযায়ী গ্রহণ করা হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি