ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ঈদুল আজহা ঘিরে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান আজ খোলা

আজ শনিবার (২৪ মে) নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন হলেও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ
  • আপলোড সময় : ২৪ মে ২০২৫, দুপুর ১১:৩ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৫, দুপুর ১১:৩ সময়
ঈদুল আজহা ঘিরে সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান আজ খোলা
আজ শনিবার (২৪ মে) নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন হলেও আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ দেশের সব সরকারি-বেসরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। আগামী জুন মাসে টানা ১০ দিনের ছুটি কার্যকর করতে ১৭ ও ২৪ মে কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে জানায়, আজ সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার স্বাভাবিক নিয়মে কার্যক্রম চালাবে। ফলে ব্যাংকের প্রধান দপ্তর ও শাখাগুলোতে সাধারণ দিনে যেভাবে ব্যাংকিং কার্যক্রম চলে, আজও ঠিক তেমনই চলবে। একইভাবে, শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন বজায় থাকবে।

এছাড়াও আজ সরকারি দপ্তরগুলোও চালু রয়েছে এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালতে বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমও অব্যাহত থাকবে।

সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ছুটি থাকবে। এই দীর্ঘ ছুটি নির্বিঘ্ন করতে এবং ছুটির ভারসাম্য রক্ষায় ১৭ মে ও ২৪ মে—এই দুই শনিবারকে কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দি ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস’-এর আওতায় ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির পরিবর্তে দু’টি শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প