ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

কাশ্মীরে পাকিস্তানি হামলায় জেলা প্রশাসক নিহত, দাবি মুখ্যমন্ত্রীর

কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তানি গোলাবর্ষণে জেলার ডেপুটি কমিশনার রাজ কুমার থাপা নিহত হয়েছেন বলে দাবি করেছেন জম্মু ও
  • আপলোড সময় : ১০ মে ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
কাশ্মীরে পাকিস্তানি হামলায় জেলা প্রশাসক নিহত, দাবি মুখ্যমন্ত্রীর ছবি : সংগৃহীত
কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তানি গোলাবর্ষণে জেলার ডেপুটি কমিশনার রাজ কুমার থাপা নিহত হয়েছেন বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শনিবার (১০ মে) সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এই মৃত্যুর খবর জানান।

মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ তার পোস্টে বলেন, “এই শোকাবহ ঘটনায় আমি বাকরুদ্ধ। গতকালই রাজ কুমার থাপা ও উপমুখ্যমন্ত্রী একটি অনলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন, যার সভাপতিত্ব করেছিলাম আমি নিজে। আজ সেই কর্মকর্তার বাসভবনে গোলাবর্ষণ হয়েছে এবং তিনি প্রাণ হারিয়েছেন।”

তিনি আরও জানান, পাকিস্তানের গোলাবর্ষণের মূল লক্ষ্য ছিল রাজৌরি শহর, যেখানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন থাপা।

সংবাদমাধ্যম আল জাজিরাও এক প্রতিবেদনে মুখ্যমন্ত্রীর ওই দাবির উল্লেখ করেছে।

এদিকে শনিবার সকাল থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ব্যাপক গোলাগুলি এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সীমান্ত এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

পূর্বে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছিল, ভারতীয় বাহিনী প্রথমে তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এর পাল্টা জবাবে শনিবার ভোরে পাঠানকোট, উদমপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান।

বর্তমান উত্তেজনা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ সম্ভাবনার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি