কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পাল্টা হামলার মতো ঘটনাও ঘটেছে, যা কারো জন্যই মঙ্গলজনক নয়।”
তিনি আরও উল্লেখ করেন, “এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। পাশাপাশি ভারত ও পাকিস্তান—উভয় দেশকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ডা. শফিকুর রহমান মনে করেন, দিনশেষে যুদ্ধ কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তিনি কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন