ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

বেলিংহামের অভিষেকে রিয়ালের জয়

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে স্বপ্নময় অভিষেক হলো ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের। পুরো মাঠ জুড়ে দাপিয়ে
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৪৯ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৪৯ সময়
বেলিংহামের অভিষেকে রিয়ালের জয় ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে স্বপ্নময় অভিষেক হলো ২০ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের। পুরো মাঠ জুড়ে দাপিয়ে বেড়ালেন। করলেন জিনেদিন জিদানকে মনে করানো এক গোল।

শনিবার (১২ আগস্ট) রাতে অ্যাথলেটিক বিলবাওকে তাদের মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় শুভ সূচনা করেছে কার্লো আনচেলত্তির দল। তবে জয়ের দিনে দুশ্চিন্তা হয়ে এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের চোট।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে ২৮ মিনিটের মাথায় আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। ডিফেন্ডার দানি কারভাহালের পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন তিনি।

৩৬ মিনিটে ডিফেন্ডার ডেভিড আলাবার নেওয়া কর্নার কিক থেকে বল পান ডি বক্সে অরক্ষিত থাকা বেলিংহাম। তার ডান পায়ের অসাধারণ শটে বল টার্ফে ড্রপ খেয়ে লাফিয়ে উঠে বাঁ পাশের কোণ দিয়ে বল আশ্রয় নেয় জালে। বিলবাও গোলরক্ষক উনাই সিমোনের কিছুই করার ছিল না।

বেলিংহামের গোলটা মনে করিয়ে দিয়েছে জিনেদিন জিদানকে। রিয়ালের ফরাসি কিংবদন্তি জিদানও একবার ঠিক এভাবেই গোল করেছিলেন। বেলিংহামের জার্সি নম্বরও তো জিদানের মতোই ৫। তাই অনেকে তাকে যোগ্য উত্তরসূরী মনে করছেন এখনই।

দারুণ জয় পাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মিলিতাও। মিলিতাওয়ের কান্না দেখে মনে হয়েছে বড়সড় চোটে পড়েছেন। মাঠের বাইরে ছিটকে যেতে পারেন লম্বা সময়ের জন্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা