ঢাকা | |

ঢাবির হলের পাশ থেকে জমজ নবজাতকের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে হলটির আনোয়ার
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৩, বিকাল ৫:৪০ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৩, বিকাল ৫:৪০ সময়
ঢাবির হলের পাশ থেকে জমজ নবজাতকের লাশ উদ্ধার ঢাবির হলের পাশ থেকে জমজ নবজাতকের লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশের ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে হলটির আনোয়ার পাশা ভবনের সামনের ময়লার স্তূপ থেকে শাহবাগ থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, “দুটি জমজ নবজাতক লুঙ্গি দিয়ে পেঁচানো ছিল। কেউ হয়ত এখানে তাদের ফেলে রেখে গেছে।”

৯৯৯ নম্বরে কল পেয়ে শাহবাগ থানা পুলিশ নবজাতক দুটির লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল