ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিশ্বকাপের টিকিট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত করেছে আইসিসি

আগামী অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এরই মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৩, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ১০ আগস্ট ২০২৩, সকাল ৯:৩৫ সময়
বিশ্বকাপের টিকিট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত করেছে আইসিসি ছবি : অনলাইন
আগামী অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এরই মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আর দুই মাসের কম সময় থাকতেই মাঠে বসে খেলা উপভোগ করার জন্য টিকিট ছাড়ার সময় জানিয়েছে আইসিসি। চলতি মাস থেকেই পাওয়া যাবে এই মেগা আসরের প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট।

আয়োজক কতৃপক্ষ জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে ভারত বিশ্বকাপের টিকিট। এছাড়া ১৫ আগস্ট থেকে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। যারা আগে নিবন্ধন করবেন তারা টিকিট-সংক্রান্ত খবর আগে পাবেন। স্বাগতিক ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচের টিকিট একইসঙ্গে ছাড়বে আইসিসি।

বিশ্বকাপের টিকিট ছাড়ার ঘোষণায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেন, ‘২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন। এ ঘোষণা দিতে পেরে আমরা খুবই আনন্দিত। সূচিতে পরিবর্তনের পর টিকিট ছাড়ার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। উচ্চমানের ক্রিকেট দেখতে সমর্থকরা টিকিট কেনার জন্য অপেক্ষা করবেন। সব ভেন্যুতে আপনাদের আনন্দময় অভিজ্ঞতা দিতে সব পদক্ষেপই নেবে বিসিসিআই।’

আইসিসির ইভেন্টস প্রধান ক্রিস টেটলি বলেন, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থকরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে পারবেন। আপনাদের অনুরোধ জানাবো সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকদের সুন্দর অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।’

স্বাগতিক ভারত বাদে বাকি সব ম্যাচের টিকিট একই সঙ্গে ছাড়বে আয়োজকরা। তাছাড়া সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট আরও পরে ছাড়ার পরিকল্পনা আইসিসির।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস