ঢাকা | |

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা-ভূমিধস মোকাবেলায় সেনা মোতায়েন

চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩০ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩০ সময়
চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা-ভূমিধস মোকাবেলায় সেনা মোতায়েন ছবি : সংগৃহীত

চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। একইসঙ্গে ভূমিধসের ঘটনাও ঘটছে। ৫ দিন ধরে টানা বর্ষণে একের পর এক ডুবেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের রেলপথ ও সড়ক পথ। চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে।

বৃষ্টিপাতে পার্বত্য জেলাগুলোর বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ