ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাট করতে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ১০:১২ সময়
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচের দৃশ্য। পুরোনো ছবি

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ব্যাট করতে নামছে বাংলাদেশ। ইনজুরির কারণে টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল স্কোয়াডে থাকছেন না আফগান্তিানের বিপক্ষে।

প্রায় চার বছর পর আবারো সাদা পোশাকের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান। সাকিব না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।

টাইগার বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে আফগানদের মনোবল। গতবার বাংলাদেশ সফরে অলরাউন্ডার রশিদ খানের স্পিনবিষে বড় জয়ের দেখা পেয়েছিল আফগানিস্তান। তবে আজ শুরু হতে যাওয়া টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লিটন দাসের দল। ২২৪ রানে জয়ী ওই টেস্টের নায়ক রশিদ খান ইনজুরিতে থাকায় কিছুটা স্বস্তিতে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ :

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমাতুল্লাহ সাহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা,জহির খান, নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি