ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ২য় জয় পেলো মন্ট্রিয়েল

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্স আবারও জয় পেয়েছে। রোববার (২৩ জুলাই)
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৩, সকাল ৮:৫৪ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৩, সকাল ৮:৫৪ সময়
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ২য় জয় পেলো মন্ট্রিয়েল ছবি : সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্স আবারও জয় পেয়েছে। রোববার (২৩ জুলাই) মন্ট্রিয়েল ৭ উইকেটে জয় পেয়েছে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে। এদিনও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

টস জিতে ফিল্ডিংয়ে নামে সাকিবের দল টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান করে মিসিসাগা প্যান্থার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। এছাড়াও ৪৬ রান আসে নবনীত ধালিওয়ালের ব্যাট থেকে।

সাকিব এই ম্যাচেও ছিলেন হিসেবি। নিজের প্রথম ওভারে আজম খানের হাতে ধরাশায়ী হলেও দ্বিতীয় ওভারেই তাকে ফেরান তারকা এই অলরাউন্ডার। নিজের করা চার ওভারে তিনি দেন ২৮ রান। সাকিব ছাড়াও কালিম সানা তিনটি, কার্লোস ব্র্যাথওয়েট দুটি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় মন্ট্রিয়েল। তবে অধিনায়ক ক্রিস লিনকে নিয়ে ৬০ রানে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান সাকিব। সাকিব ২৪ বলে ৩৬ রান করে আউট হলেও, লিন একপ্রান্ত আগলে ধরে ব্যাট করতে থাকেন। অজি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৪ রানে। লিনকে সঙ্গ দেন রাদারফোর্ড। তার ব্যাট থেকে আসে ২৭ রান।

ছয় দলের এই টুর্নামেন্টে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতেছে মন্ট্রিয়েল। টেবিলে তাদের অবস্থান দুইয়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?