ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ঢাকার ১১ এলাকায় ডেঙ্গু রোগী বেশি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছয়টি এলাকা এবং উত্তর সিটির পাঁচটি এলাকা থেকে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৫৮ সময়
ঢাকার ১১ এলাকায় ডেঙ্গু রোগী বেশি ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছয়টি এলাকা এবং উত্তর সিটির পাঁচটি এলাকা থেকে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে ঢাকা মহানগরীর এই ১১টি এলাকায় মশা নিধনে আরও বেশি তৎপরতা বাড়াতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।

হাবিবুল আহসান তালুকদার বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬৮৫ জন। তার মধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায়) নতুন করে ২ হাজার ২৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর এই সময়ে মারা গেছেন ১১ জন। তার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নয়জন, চট্টগ্রামে এক এবং ফরিদপুরে একজন মারা গেছেন। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬৭ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক আরও বলেন, চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ১ জুলাই থেকে অদ্যাবধি ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি