ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

৪৫ বছর পর তাজমহলের দেয়ালে বন্যার পানি

প্রায় ৪৫ বছর পর বন্যার পানি আগ্রার তাজমহলের দেয়াল ছুঁয়েছে। যমুনার পানিতে স্মৃতিস্তম্ভটির পেছনের একটি বাগান ডুবে গেছে।
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৩, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৩, সকাল ৯:৩৬ সময়
৪৫ বছর পর তাজমহলের দেয়ালে বন্যার পানি ছবি : অনলাইন

প্রায় ৪৫ বছর পর বন্যার পানি আগ্রার তাজমহলের দেয়াল ছুঁয়েছে। যমুনার পানিতে স্মৃতিস্তম্ভটির পেছনের একটি বাগান ডুবে গেছে। খবর ইন্ডিয়া এক্সপ্রেসের।

প্রতিবেদনে বলা হয়, টানা বর্ষণে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আগ্রার দশেরা ঘাটসংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। ইতিমাদ-উদ-দৌলার সমাধির বাইরের অংশেও পানি প্রবেশ করেছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কালা গুম্বাদ এবং চিনি কা রৌজার মতো স্মৃতিস্তম্ভগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) কর্মকর্তারা দাবি করছেন, এই স্মৃতিস্তম্ভগুলোর এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি এবং বন্যার পানি তাজমহলের তলদেশে প্রবেশ করেনি।

এএসআইয়ের সংরক্ষণ সহকারী প্রিন্স বাজপেয়ী জানান, তাজমহলটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রবল বন্যার সময়ও পানি মূল সমাধিতে প্রবেশ করতে পারে না। এর আগে ১৯৭৮ সালে যমুনার পানি তাজমহলের পেছনের দেয়ালে স্পর্শ করেছিল।

উল্লেখ্য, ১৯৭৮ সালে যমুনার পানির স্তর ৫০৮ ফুটে উঠেছিল। এটি আগ্রায় উচ্চস্তরের বন্যা ছিল। পানির স্তরটি তাজমহলের বাসাই ঘাট বুর্জের উত্তর দেয়ালে চিহ্নিত করা হয়েছে। এ সময় স্মৃতিসৌধের বেসমেন্টের ২২টি কক্ষে পানি প্রবেশ করেছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস