ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

সবাই ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা: রুবেল

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ২:২৮ সময়
সবাই ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা: রুবেল ছবি : সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শাফিন আহমেদের চলে যাওয়ায় বিষাদে ভরেছে চিত্রতারকাদের টাইমলাইন।  তার মৃত্যুর খবরের মধ্যে ভেসে আসে এক গুঞ্জন। চাউর হয় জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মারা গেছেন। তবে বিষয়টি ছিল গুজব। রুবেল নিজেই নিশ্চিত করেছেন। 

এই টালিউড নায়ক বলেন, ‘কী এক বিপদে পড়েছি, সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা। আমার মৃত্যুর খবরটি গুজব। এখনো ভালো আছি, সুস্থ আছি।’

তিনি আরও বলেন, ‘কী আর বলব বলেন! গুজবের মাধ্যমে আমাকেও মেরে ফেলা হয়েছে! এটা আবার অনেকেই শেয়ারও করেছেন। তাদের শেয়ার করার আগে যাচাই করা উচিত ছিল। যে কারণে এই দুই দিন ধরে একের পর এক ফোন পাচ্ছি। দুই দিন ধরে বিভিন্ন দেশে থেকে আমাকে ফোন দিয়ে জানতে চাইছেন, আমি নাকি মারা গেছি। শুধু আমি নয়, আমার স্ত্রীকেও ফোন দিয়ে আত্মীয়স্বজনেরা একই কথা জানতে চাইছেন। ভক্তরাও উদ‌গ্রীব। এখন সবাইকে বলতে হচ্ছে, আমি জীবিত আছি, সুস্থ আছি।’

একটি ভিডিওর মাধ্যমে রুবেলের মৃত্যুর গুজবটি ছড়িয়েছে। যেখানে রুবেলের নামের আগে ব্যবহার করা হয়েছে প্রয়াত শব্দটি। এরপর-ই ছড়ায় গুজব। যার লাগাম টানতে কথা বলেন নায়ক নিজেই। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার