ঢাকা | |

অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই নাশকতাকারীরা এমন তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ১২:১ সময়
অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে ভিক্ষুকের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র থেকেই নাশকতাকারীরা এমন তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। আন্দোলনের নামে এতগুলো পরিবারের ক্ষতি হলো এর দায়িত্ব কার? দেশবাসীর কাছে নাশকতাকারীদের বিচার চাই।’

আহতদের চিকিৎসায় সরকার সব ব্যবস্থা নেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আহত তাদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করবে সরকার। পা হারানোদের জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করাসহ তাদের রোজগারের সুযোগ করে দেওয়া হবে।

সহিংসতার পুলিশের ওপর আঘাত করার সমালোচনা করে সরকারপ্রধান বলেন, পুলিশের ওপর আঘাত, মানুষ মেরে ঝুলিয়ে রাখা এ কেমন রাজনীতি।

এ সময় প্রধানমন্ত্রী গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের পদক্ষেপ নিতে বলেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চোখের পানি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও

৪ দফা দাবিতে কর্মবিরতিতে মাধ্যমিক শিক্ষকরা, দেখা গেছে ভিন্ন চিত্রও